ঢাকা, ৬ জুলাই ২০২৬, সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা চাইলেন ঢাকার এসপি

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:০০ অপরাহ্ন

banglahour

 

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, পুলিশের প্রতি জনগণের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তবে সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। এজন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন।

রবিবার (৫ জুলাই) ঢাকার ধামরাই থানায় মাদক নির্মূল, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও থানা ব্যারাক কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজিত সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “আস্থাহীনতা আছে, আমি তা অস্বীকার করব না। বিগত ১৭ বছরে বাংলাদেশ পুলিশকে যেভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, বরং আমি বলব, অপব্যবহার করা হয়েছে এবং আমাদের কিছু বিপথগামী সদস্যের কর্মকাণ্ডের কারণে আজ জনগণের কাছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও আস্থার ঘাটতি তৈরি হয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন, সেই সময় পরিবর্তন হয়েছে। যারা অপরাধী, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বা আত্মগোপনে রয়েছে। এখন আপনারা যে পুলিশকে দেখছেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চায়। আমরা আপনাদের বন্ধু হিসেবেই কাজ করতে চাই। আপনাদের পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, এজন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আপনারা পুলিশকে শত্রু, প্রতিপক্ষ বা বিপরীতের মানুষ হিসেবে না ভেবে আপনজন হিসেবে দেখুন। আপনাদের সমস্যাগুলো আমাদের জানান। অবশ্যই পুলিশ সেই সমস্যার সমাধানে কাজ করতে বাধ্য। কারণ আমরা শপথ নিয়েছি জনগণকে নিরাপদ রাখব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এটাই আমাদের মূল দায়িত্ব।

এসপি বলেন, সুতরাং আজ যারা দায়িত্বে আছি, আমরা জনগণের সঙ্গে মিলেই কাজ করতে চাই, যাতে মানুষ নিরাপদ থাকে, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং দেশ নিরাপদ থাকে। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

তিনি বলেন, ধামরাইয়ের মানুষ শান্তিপ্রিয়। এই এলাকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। খুব শিগগিরই রথযাত্রা শুরু হবে, সম্ভবত আগামী ১৬ তারিখ। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন পাঁচ বছরই রথযাত্রায় এখানে এসেছি। এ এলাকায় আমার অনেক ছোট ভাই ও বড় ভাই থাকেন। তাদের বাড়িতে বেড়াতে এসেছি, দাওয়াত খেয়েছি। এই এলাকার মানুষ খুবই ভালো।

তিনি আরও বলেন, অপরাধীদের কোনো পরিচয় থাকে না। তাই অপরাধ দমনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯