ঢাকা, ৬ জুলাই ২০২৬, সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হত্যা মামলার বাদীর উপর হামলা,পাংশায় থানায় লিখত অভিযোগ :

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:০৩ অপরাহ্ন

banglahour

 


রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) মামলার বাদী ও নিহতের পিতা কিয়ামদ্দিন শেখ (৫৬) পাংশা মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- পাংশার পাট্টা ইউনিয়ন সুরাপাড়া এলাকার মজিদ টাকুয়ার ছেলে টগর মন্ডল (২৫) ও ইকবাল মন্ডল।তারা রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামি।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হত্যা মামলার আসামিরা বাদী ও বাদীর পরিবার কে মামলা তুলে নিতে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। শনিবার দিবাগত রাত ১ টার পরে অভিযুক্তরা বাদীর বাড়িতে গিয়ে প্রথমে বকাবকি করতে থাকে। পরে মামলার বাদী ঘর থেকে বেড়িয়ে আসলে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার আলটিমেটাম দিয়ে চলে যায়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহত রাশিদুল ইসলামের পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,গত বছরের ৩ মে সকাল ৯ টার দিকে নিভাগুরুদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কামালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর রাশিদুল ইসলাম কে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯