ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লঘুচাপটি নিম্নচাপে পরিনত উপকূলে বৃষ্টিপাত অব্যাহত,মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ মাস আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ২:২৪ অপরাহ্ন

banglahour


লঘুচাপটি নিম্নচাপে পরিনত  হয়েছে। মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও  তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাগেরহাটের মোংলাতে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।


মোংলা আবহাওয়া পর্যাবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, রোববার  সকাল ৯টা থেকে সোমবার  সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২৩  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোঃ সালাউদ্দিন কবীর জানান, বন্দরে মোট ৮টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ২টি গ্যাস,১টি ক্লিংকার,১টি চাল,১টি স্লাগ,২টি সার,১টি কয়লাবাহী জাহাজ।

টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।


নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিক্ষুব্ধ রয়েছে বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম