ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিঠামইনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের মিঠামইনে আলোচনা সভা, র‍্যালী ও বৃক্ষরোপনের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন সম্প্রসারিত ভবণের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী  'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিঠামইন উপজেলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে র‍্যালী শেষে, আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী অঞ্চলের উন্নয়নের মাধ্যমে সম্মৃদ্ধ দেশ গঠন হবে। এই কাজে বহুদিন ধরে বিআরডিবি আপনাদের নিয়ে নিরলসভাবে কাজ করছে। এই কাজে সহযোগিতা করতে, যারা ঋণ নেন, তারা ঋণের টাকার সঠিক বিনিয়োগ করে স্বাবলম্বিতা অর্জন করতে হবে এবং সময় মতো ঋণের কিস্তি পরিশোধ করে উন্নয়ন বেগবান করতে হবে।

এসময় বিআরডিবি'র সুবিধাভোগী ও ঋণ গ্রহিতারা বলেন, দলবদ্ধ ঋণের বাহিরে একক ঋণ প্রদান এবং ঋণের টাকা বাড়ানোর দাবি করেন।

আলোচনা সভা শেষে বিআরডিবি সুবিধাভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ছাড়া বিতরণ এবং বিআরডিবি প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারারোপন করেন তিনি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুর রহমান, বিআরডিবি এআরডিও হাসান হাফিজুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯