ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলা চাষের উপকরণ বিতরণ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন

banglahour


তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের তুলা চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ মৌসুমে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা খাতুন, তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগমসহ তুলা উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের তুলা চাষে আগ্রহ বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের তুলার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও জোনের উদ্যোগে নির্বাচিত কৃষকদের মাঝে তুলা চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯