ঢাকা, ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করে কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ৬ জুলাই ২০২৬, সোমবার, ৮:৪৭ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার সংক্রান্ত বিষয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সব নথিপত্র ও আইনি বিষয় যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সোমবার কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাজারের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ী ও আড়ৎদারদের সঙ্গে মতবিনিময় করেন।


জানা যায়, কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। প্রচলিত আইন অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত। এরই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা প্রদান করা হয় এবং পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।


পরিদর্শনকালে বাজারের একাংশের মৎস্য আড়ৎদাররা বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে তাদের আপত্তির বিষয়টি সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রশাসক।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সব নথিপত্র এবং আইনি বিষয় যথাযথভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। পাশাপাশি সব পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।


পরিদর্শনকালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯