কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে শরবতে অচেতনকারী ওষুধ খাইয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন এক বাবা। এ ঘটনায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী।
আজ কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মো. বাহার উদ্দিন অভিযোগ করেন, ছেলে জহিরুল ইসলাম ইমন মাদকাসক্ত ও পুত্রবধূ টিকটকার। বিভিন্ন সময় সমস্যার কথা বলে তার কাছ থেকে টাকা ধার নেই। ধার নেওয়া টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।
তিনি দাবি করেন, পুত্রবধূ সুইটি আক্তার বৃষ্টি টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে শরবতের সঙ্গে অচেতনকারী ওষুধ খাইয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
