উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করা হয়েছে । উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৬-২৭ অর্থ বছরে রোপা আমন, শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ হাসিবুল হাসান, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আজকে, গ্রীষ্মকালীন শাকসবজি আবাদে ১ হাজার কৃষক, রোপা আমন ৯ শ জন এবং মরিচ চাষে ১ শ ২০ জন কে প্রণোদণার আওতায় বিনামূল্যে সার বীজ বিতরন করা হয়েছে । তবে কৃষকরা যেন তাদের আবাদ বৃদ্ধি করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক কৃষক কে রোপা আমন বীজ ৫ কেজি, ৭ ধরনের সবজির বীজ, মরিচের বীজ ১ প্যাকেট, কীট নাশক, ডিএপি ও এমএপি সার ৫ কেজি করে প্রদান করা হয়েছে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
