ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে টিসিবি ডিলারদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৯:১৩ অপরাহ্ন

banglahour


ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, টিসিবি ডিলারদের বাঁচার অধিকার এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের নবায়নযোগ্য সকল টিসিবি ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধনে তারা “ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, টিসিবি ডিলারদের বাঁচার অধিকার”সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নযোগ্য ডিলারদের বিষয়ে সুস্পষ্ট সুপারিশ থাকা সত্ত্বেও এখনো তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত নবায়নযোগ্য সব ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের জীবিকা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯