ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল ম্যাগাজিন গুলি উদ্ধার করেছে বিজিবি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৮ জুলাই ২০২৬, বুধবার, ৯:৩০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।


মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এদিন সকাল সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপি'র (নম্বর-৬৫০৭৪) হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল ১ জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে সে সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে ওই নেটের বস্তাটি খোলা হলে তার ভিতরে ২২ বোতল ইসকাফ সিরাপের সঙ্গে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি ৭ দশমিক ৬৫ এমএম আমেরিকার তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং ইসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
                      

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯