খুলনার রূপসা উপজেলার জনসাধারণের সাথে কেডিএ'র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রুপসা উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রুপসা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।রুপসা উপজেলার গন্ডগণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কেডিএর কেডিএ'র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে শফিকুল আলম বলেন,কেডিএ'র সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তিনি কেডিএর মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত ভাবে ব্যাখ্যা প্রদান করেন। তিনি আরো জানান,কে ডি এ কে একটি উল্লেখযোগ্য সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেন। একটি আদর্শ মাস্টারপ্ল্যান এর মাধ্যমে খুলনাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
