ঢাকা, ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৬, বুধবার, ৯:৪৪ অপরাহ্ন

banglahour

ঢাক-ঢোল পিটিয়ে খাল খনন, ড্রেন নির্মাণ, ড্রেন পরিস্কার কোনটাই কাজে আসছে না ময়মনসিংহের জলাবদ্ধতা নিরসনে। রাতভর ভারী বর্ষণে ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষ, স্কুল-কলেজ শিক্ষার্থীরা।

ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল, সানকিপাড়া, কেওয়াটখালীসহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান,  স্কুলে প্রবেশ করেছে পানি। নোংরা পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। এই পানি উপর দিয়ে গন্তব্য যেতে হচ্ছে পথচারীদের। 


স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা যায় আরেক বর্ষা আসে। কিন্তু এ নগরীর জলাবদ্ধতা দূর করতে লোক দেখানো কাজ ছাড়া আর কিছুই হয় না। 
এদিকে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশ প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। অল্প সময়ের মধ্যে জমে থাকা পানি নিষ্কাসন করা হবে বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯