ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাওরে চলন্ত নৌকায় ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় চলন্ত একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন এবং নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন বগাডুবি খালের কাছে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সদরঞ্জন দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনি ও তার এক সহযোগী হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরা সাতজনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে।


এরপর দুর্বৃত্তরা নৌকায় থাকা হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের প্রয়োজনীয় সরঞ্জাম, দুটি মোবাইল ফোন এবং নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।


নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া বলেন, বগাডুবি খালের দিক থেকে একটি নৌকা থেকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দুই ব্যক্তিকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। পরে তাদের বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন।


স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া জানান, খবর পেয়ে বাজার থেকে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। তবে ডাকাতদের নৌকাটি এলংজুরী ইউনিয়নের দিকে চলে গেলে অন্ধকারের কারণে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।


ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯