ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে গাজাঁ ইয়াবা ও নগদ টাকা সহ নারী মাদককারবারি গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৮ অপরাহ্ন

banglahour

ভৈরবে মাদক বিরোধী অভিযানে গাজাঁ ইয়াবা ও নগদ টাকা সহ ১ নারী মাদককারবােিক গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভৈরব সার্কেল।গ্রেফতারকৃত সাহেরা বেগম (৩৮ ) চন্ডিবের গ্রামের মৃত আঃ আলীর কন্যা ও রওশন আলীর স্ত্রী। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে । 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় চন্ডিবের (পলতাকান্দা ) মৎস্য আড়তের পশ্চিম পাশে হিন্দু পাড়া রওশন আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি গাজাঁ,২শ১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৭শ ৮০ টাকা উদ্ধার করে জব্দ করা হয় । এ সময় অবিযানের টের পেয়ে মাদক কারবারি রওশন আলী ও তার স্ত্রী সাহেরা বেগম পালিয়ে যায় ।

পরে  রাতে ভৈরব বাজারে অভিযান চালিয়ে সাহেরা বেগম কে আটক করা হয়। গ্রেফতারকৃত সাহেরা বেগম ও তার স্বামীকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এদিকে একই দিনে একই এলাকায় অভিযান চালিয়ে চন্ডিবের মধ্যপাড়া গ্রামের মৃত সোবহান মিয়ার পুত্র মাদক সেবনকারী রায়হান উদ্দীন উদয়কে ১০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করে। পরে ভ্র্যম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভ’মি) এ এইচএম আজিমুল হক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেন ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম