ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(৩ মাস আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন

banglahour



ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি হয়েছেন গ্রীণ টিভির প্রতিনিধি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির প্রতিনিধি মো. রাজিউল হাসান পলাশ।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় একটি পরিচিতি সভায় নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী, কার্যনির্বাহী সদস্য ১. আরিফুল ইসলাম সাব্বির ২. ওসমান গণি ৩. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ সময় ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম