ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ সপ্তাহ আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৮:২১ অপরাহ্ন

banglahour

ফুটবলপ্রেমী সিলেটবাসীর জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। থেকে নগর ভবন প্রাঙ্গণে বিশাল এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ।


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ফুটবলপ্রেমী নগরবাসী যাতে একসঙ্গে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনা ও আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।


তিনি বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ ও উৎসবের নাম। সেই আনন্দে সিলেটবাসীকেও একসঙ্গে সম্পৃক্ত করতে সিটি কর্পোরেশনের এই আয়োজন।


সিসিক প্রশাসক নগরবাসীকে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সবার প্রতি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আয়োজন সফল করার অনুরোধ জানান।


তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নগরবাসী উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে পারবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯