ঢাকা, ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা কারাগার থেকে পালানো বন্দি ২ ঘণ্টার মধ্যে আটক

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩১ অপরাহ্ন

banglahour


খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালানো আসামিকে ২ ঘন্টার মধ্যে লবণচরা এলাকার সাচিবুনিয়া এলাকা থেকে  আটক করেছে কারা কর্তৃপক্ষ ।


কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান ইমন মাঝি (মো. ইমন মাঝি) নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনা জানার পর কারা কর্তৃপক্ষের সার্বিক প্রচেষ্টায়   রাত সোয়া সাতটায় লবণচরা এলাকার সাচিবুনিয়া এলাকা থেকে  আটক করেছে। 

বন্দি মো. ইমন মাঝির পিতার নাম আবদুল মাঝি। তার বাড়ি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা, জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তিনি সেখানে বসবাস করতেন। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলা নম্বর ০৯(০১)২৫, তারিখ ২১ আগস্ট একটি চুরির মামলার আসামি হিসেবে আটক করে  ১৩ জুন ২০২৬ থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলো।সহকারী প্রধান কারারক্ষী জিল্লুর রহমান জানান, সে মাদকাসক্ত ছিল।

মাদক ও তার মায়ের টানে সে পালিয়েছে বলে সে জানিয়েছে। তার বাড়ির আশপাশ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। 
খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু সায়েম জানান, ঘটনারপর কারা কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের কারণে পলাতক আসামী ইমন মাঝি আটক করতে সক্ষম হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯