ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৬:০২ পূর্বাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭  টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত গুদোর মণ্ডলের ছেলে।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আসরের নামাজ আদায় শেষে ফজলুর রহমান মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম