ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রবল বৃষ্টিতে পানিবন্দী ২৭ পরিবারের পাশে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৬:০৫ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লা এলাকায় টানা ও প্রবল বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া ২৭টি পরিবারের ১১৮ জন সদস্যের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।


জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে বৃষ্টির পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভিমরুল্লা এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন।


খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।


এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। এছাড়া নগদ ৪ হাজার টাকা, ১০ কেজি চিড়া এবং ২৭টি কম্বল বিতরণ করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতবাড়ি থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম