ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা!

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ১০:০৩ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রকাশ্যে জুয়েল মিয়া নামে ১ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  নিহত জুয়েল মিয়া (২০) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি অটোরিক্সা চালক মোঃ কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৬ টার দিকে নিহত জুয়েল মিয়া  এক বন্ধুর ডিম বহনকারী গাড়িতে করে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়িটি বড়চারা বাজারের আব্দুল্লাহপুর মোড়ে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পথরোধ করে। এরপর তারা জোরপূর্বক জুয়েলকে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে সড়কে এলোপাথাড়ি মারধর শুরু করে। হামলায় গুরুতর আহত হয়ে জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় পথচারী ও আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন,  এলাকায় কাবাডি খেলা নিয়ে যুবকদের মাঝে সামান্য মারামারির ঘটনা ঘটে । এ ঘটনাকে কেন্দ্র করে হয়তো জুয়েল কে প্রতিপক্ষরা আঘাত করে । তবে জুয়েল খেলায় ছিলনা বলে অনেকে জানিয়েছেন। তবে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তদন্ত করে   হত্যার সাথে জড়িত দের আইনের আওতায় আনা হবে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম