ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্যোগের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার, কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৯:২৩ অপরাহ্ন

banglahour

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, দুর্যোগের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব।


রবিবার (১২ জুলাই) বিকেলে রাঙ্গামাটি শহরের তবলছড়ির ওমদামিয়া এলাকার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শনিবার চট্টগ্রামে প্রশাসনের সঙ্গে বৈঠক ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। রোববার সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে রাঙ্গামাটিতে এসে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।


তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সঙ্গে কথা বলে তারা প্রশাসনের সহযোগিতায় সন্তুষ্ট বলে জানতে পেরেছেন। আশ্রয়কেন্দ্রের খাদ্য ব্যবস্থাপনাও সন্তোষজনক। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন আশ্রিতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে।


অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আশ্রয়কেন্দ্র পরিদর্শনের পর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে আগামীকালই অতিরিক্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে।


তিনি বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত, রাস্তাঘাট পুনর্নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো দ্রুত সংস্কারের বিষয়ে সরকার কাজ করবে। পাশাপাশি যারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তাদের সম্পদ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সময় রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে প্রতিমন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে সাহস ও সান্ত্বনা দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম