ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় মাটিতে পুতে রাখা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১৩ জুলাই ২০২৬, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন

banglahour


খুলনার হরিণটানা থানা এলাকায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।


হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, পারিবারিক কলহের সময় আটকৃত দম্পতি একে অপরকে হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। 

আজ সকালে স্বামীর মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে নিখোঁজ মারুফকে হত্যার বিষয়ে তথ্য দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে এবং তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির হতে পারে। আটক কৃতরা মৃতব্যক্তর ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম