বাঘাইছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকায় পরিদর্শন, বন্যার্ত মানুষের পাশে ২৯৯-রাঙ্গামাটি আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সোমবার (১৩ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগীতার আশ্বাস দেন। দীপেন দেওয়ান এমপি বাঘাইছড়ি উপজেলার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থদের খাবারের জন্য আর্থিক সহায়তা, ঢেউ টিন ও ত্রাণ সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় এমপি দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের কতো ভালোবাসেন ওনার নির্দেশনায় আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, সরকার যথেষ্ট সহায়তা দিয়েছেন, পর্যায়ক্রমে সবাই পাবেন এবং এই দুর্যোগকালীন সময়ে বাঘাইছড়িতে এনজিও’র কিস্তি আদায় বন্ধ থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
