ঢাকা, ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নকল সিগারেট তৈরীর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৫:৪৫ পূর্বাহ্ন

banglahour


বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরীর মামলায় সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৩ জুলাই) বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ থানার পুলিশ তাকে বাগেরহাটের একটি বাড়ি থেকে গ্রেফতার করে।

সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে মোরেলগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভদ্দর স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক। গত ১৪ জুন ১ লাখ ৪৩ হাজার পিচ নকল ডারবি সিগারেট ঊদ্ধার হওয়া মামলার প্রধান আসামি তিনি।


গেল ১৪ জুন সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর কাছে বস্তাবন্দি অবস্থায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট ও সিগারেট তৈরীর বিপুল পরিমান কাচামাল ঊদ্ধার করে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল।
এ ঘটনায় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ওরফে ভদ্দর, তার ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার মর্তুজা রেজা। এর পর থেকে ভদ্দর ও তার লোকজন সিগারেট কারখানায় তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ব্রিটিশ-আমেরিকা টোবাকো কর্মকর্তার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার প্রধান আসামি বদরুল আলমকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯