শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ময়মনসিংহ প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম.এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা|
আজ (মঙ্গলবার) সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে|
এসময় শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইসহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা| অবরোধের কারণে ঐ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে| শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা চালানোর কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে তারা|
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা দেশের পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্র উপযোগি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
