ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সবার জন্য সমান ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: কেডিএ চেয়ারম্যান মনা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সিন্ডিকেটের সুবিধা নয়, বরং সকল ব্যবসায়ীর জন্য সমান ও সুন্দর ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, খুলনা নিউ মার্কেট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী অভিজাত বিপণি কেন্দ্র। এর ঐতিহ্য সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ গড়ে তুলতে কেডিএ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে।


মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কেডিএর সম্মেলন কক্ষে খুলনা নিউ মার্কেট দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কেডিএ চেয়ারম্যান আরও বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে কোনো সিন্ডিকেট বা বিশেষ গোষ্ঠীর আধিপত্য থাকবে না। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাই সরকারের অঙ্গীকার।


সভায় তিনি নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ দ্রুত সংস্কার, ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ, নিরাপদ ও পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিতকরণ, মার্কেটের চারপাশের অবৈধ স্টল অপসারণ এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আশ্বস্ত করেন, অতীতে গড়ে ওঠা চাঁদাবাজি, সিন্ডিকেট ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।


সভায় কেডিএ সদস্য মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরাসহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম