ঢাকা, ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে বেকারিতে ৭০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:৫৮ অপরাহ্ন

banglahour

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ঢাকার ধামরাইয়ে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিল কারখানা দুটি। স্থানীয় পরিবেশের ক্ষতি ও নিয়ম নীতি অমান্য করায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ভিআইপি বেকারিকে ৫০ হাজার ও বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় উপজেলার অবৈধ ও অনুমোদনহীন কলকারখানার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯