ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩:১০ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের সহযোগিতায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সাথে আইন অমান্য করায় এক কারেন্ট জাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল ১৪ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

অভিযান চলাকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের মোট ৮০ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ কারেন্ট জাল উপস্থিত সকলের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই অপরাধের প্রেক্ষিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারা মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং জরিমানা অনাদায়ে মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল পণ্য এবং নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জালের বিরুদ্ধে তাদের সক্রিয় অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে র‍্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম