ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন চার সাংবাদিক

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour


খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন চার সাংবাদিক
খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কসংলগ্ন এলাকায় সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চার সাংবাদিক। এ সময় ছররার গুলির একটি অংশ এক সাংবাদিকের শরীরে লাগে। তবে তিনি গুরুতর আহত হননি।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে  এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজ এর রাফিউল ইসলাম টুটুল, আমাদের সময়ের সৈয়দ রানা কবীর, ও সাংবাদিক আওয়ালসহ চারজন সাংবাদিক শিশু পার্কসংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে  এসে দুইজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রæত পালিয়ে যায়।


গুলির শব্দ শুনে সাংবাদিকরা দ্রæত সরে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ছররার গুলির একটি অংশ আওয়ালের শরীরে লাগে। প্রাথমিকভাবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘটনার সময় ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


এ ঘটনায় নগরীর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রকাশ্যে সাংবাদিকদের আড্ডাস্থলে গুলি ছোড়ার ঘটনাকে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম