ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১১ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার(১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলো।

দন্ডপ্রাপ্তরা হলো মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো: ইউনুস আকনের ছেলে মো: কামরুল আকন ও চরকখালী গ্রামের মো: টুকু মিয়া হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো: ইউসুফ আকনকে আদালত খালাস প্রদান করেন ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ ও ইউসুফসহ আরো ২/৩ জন পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার মো: হালিম কাজীর ছেলে রাকিবুলকে বেতমোর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কামরুল আকন, সোহাগ হাওলাদার ও ইউসুফ আকনসহ আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে ওই দিন মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দিলে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের কামরুল আকন ও সোহাগ হাওলাদার  দোষী সাব্যস্ত হলে আদালত আজকে এই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯