ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই পদযাত্রায় রবিবার পিরোজপুরে আসছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

      
কেন্দ্র ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৯ জুলাই রবিবার পিরোজপুরে আসছেন জাতীয় নাগরিকপার্টি (এনসিপি) এর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।


এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই)  দুপুরে জাতীয় নাগরিকপার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি রেষ্টুরেন্টে প্রস্তুতি সভা শেষে এক  ব্রিফ্রিংএর আয়োজন করা হয়।


এ সময় এনসিপি'র  পিরোজপুর জেলা শাখার আহবায়ক মো: হুমায়ন কবির ও সদস্য সচিব মাইনুল হাসান মুন্না এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পিরোজপুর আগমন উপলক্ষে বিভিন্ন বিষয় সম্পর্কে উপস্থিত নেতৃবন্দ ও সাংবাদিকদের অবহিত করেন।


জেলা আহবায়ক বলেন, জাতীয় নাগরিকপার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এমপি , মুখপাত্র আসিফ মাহামুদ সজিব ভূইয়া , সদস্য সচিব জাতীয় নারীশক্তি, ডা: মাহামুদা মিতু (এমপি) এবংএনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ পদযাত্রায় উপস্থিত থাকবেন। নেতৃবৃন্দ ১৯ জুলাই জেলার নেছারাবাদ উপজেলায় পদযাত্রা শেষ করে রাতে পিরোজপুর থাকবেন,পরের দিন ২০ জুলাই  সকালে জুলাই আন্দোলনে স্থানীয় নিহত ও আহত যোদ্ধা ও তাদের পরিবারের সাথে সাক্ষাত করবেন, ওইদিন বিকাল ৪ টায় উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু করে শহরের জুলাই স্মৃতিস্থম্বে পথসভায় বক্তব্য রাখবেন। পরে তারা বাগেরহাটের উদ্যেশ্যে যাত্রা করবেন।


সংবাদ বিফ্রিংয়ে আরো উপস্থিত ছিলেন জাতীয়নাগরিক পাটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইকবাল আহমেদ , খান মোহাম্মাদ বাকিবিল্লাহ , যুগ্ম সদস্য সচিব মো: কামাল হোসেনসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ।  বিভিন œপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯