ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দূর্গম সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাঘাইহাট ব্যাটালিয়নের ত্রাণ সহায়তা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৪ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং দূর্গম সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন এর উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে অত্র ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুক সহ অত্র ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা।


এসময় জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সিমান্ত রক্ষার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দুর্যোগ জন সাধারণের পাশে দাড়িয়ে থাকে, ভবিষ্যতেও এধারা অব্যহত থাকবে।
বিজিবর ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল ১০ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ডাল ১ কেজি, গুড় ৫০০ গ্রাম, চিড়া ১ কেজিসহ অন্যান্য সামগ্রী।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম