ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জানান, রোগীদের অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা হাসপাতালে অবস্থান নেয়। এসময় হাসপাতালে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। আটকৃতদেরকে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ১৪ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ডসহ কারাদণ্ড প্রদান করেন।
তারা বিভিন্ন সময় হাসপাতালের সাধারণ রোগীদের প্রতারনার ফাঁদে ফেলে মানহীন বিভিন্ন ডায়াগনস্টিক, ক্লিনিকে রোগী নিয়ে কমিশন বাণিজ্য করে আসছিলো। হাসপাতালের সেবার মান বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা ও দালাল চক্রের সিন্ডিকেট রোধে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
