ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৮ অপরাহ্ন

banglahour


টানা বৃষ্টি ও চলমান প্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস, নদীভাঙন এবং নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ার ঘটনায় চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এমন পরিস্থিতিতে উপজেলার দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। 


বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে উপজেলার ৩টি ইউনিয়নের  দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে এসব সহায়তা পৌঁছে দেন রাঙ্গামাটি পার্বত্য পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য প্রতুল দেওযান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান সোলেমান, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা নেত্রী লাকি মারমা, শিল্পি আকতার, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা, উদয় মেম্বার, নুরুল আলম মেম্বার, ভুবন তঞ্চঙ্গ্যা, ছকির আহম্মদ সহ বিএনপির নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


বিতরণ কালে চেয়ারম্যান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় রয়েছে। দুর্গম এলাকার কোনো পরিবার যেন খাদ্য ও চিকিৎসাসেবার অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” ত্রাণ  সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯