ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:১১ অপরাহ্ন

banglahour

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। অনেক স্থানে থেম থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে।

বাতাসের চাপ অনেকটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।  উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল বিকালে দেশের বৃহত মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছধরা ট্রলার।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯