ঢাকা, ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৮ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য ও সম্প্রীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রতিটি ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। রথযাত্রাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।


ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।


অনিরুদ্ধ দাশ বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বহন করে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।


অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়াও বক্তব্য দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে রথযাত্রা মহোৎসবের শোভাযাত্রার উদ্বোধন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯