ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মিঠামইন মাঠে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজা, শেষ বিদায়ে জনতার ঢল

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাময়িকভাবে পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজার নামাজ শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা মিঠামইন কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে নিহত এ বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাড়ির সামনে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং হামলায় আরও একজন আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

জানাজা শেষে জাহিদুল আলম জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম