ঢাকা, ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৯:৩৮ অপরাহ্ন

banglahour

শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দলগত মনোভাব জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “আমরা বিশ্বাস করি, মাঠে যে পুলিশ সদস্য শক্তিশালী, জনগণের সেবায় এবং অপরাধ দমনে তিনিই আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। একজন পুলিশ সদস্যের জন্য সাহসের পাশাপাশি প্রয়োজন ইস্পাত-কঠিন শারীরিক সক্ষমতা ও অদম্য মানসিক মনোবল। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, একটি সুস্থ, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা, দোয়া ও উৎসাহ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯