ঢাকা, ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক সোহেল নির্বাচিত

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৯:৪০ অপরাহ্ন

banglahour

ঐতিহ্য বাহী  ভৈরব প্রেসক্লাব ২০২৬-২৭ ২ বছর মেয়াদী কার্যকরী পরিষদ নির্বাচনে   সভাপতি পদে ২১২ ভোট পেয়ে আনোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক পদে  ১৯৪ ভোট পেয়ে মোঃ সোহেলুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।  আজ দুপুর আড়াইটায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু  হয়ে সন্ধ্যা ৭ টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে  আসাদুজ্জামান ফারুক ১২২ ভোট  ও  তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আনোয়ার হোসেন ২২৯ ভোট পান। তাছাড়া সাধারন সম্পাদক পদে সোহেলুর রহমান  সোহেল ১৯৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আদিল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পেয়েছেন  । তাছাড়া  পাঠাগার সম্পাদক পদে সিদরাতুল রশিদ পিয়াল, ক্রীড়া সম্পাদক পদে রাকিব হোসাইন, মোঃ এহসানুল হক পিন্টু নির্বাচিত হয়েছেন।  

তাছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় সিনিয়র সহ- সভাপতি পদে সাইফুল ইসলাম, সহ- সভাপতি পদে ডাঃ আবদুল্লাহ আল মারুফ, সিনিয়র যুগ্ন সম্পাদক পদে আলহাজ্ব সজীব আহমেদ, যুগ্ন সম্পাদক পদে মোঃআরিফুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে এম আর রুবেল,  দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম রিপন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুর রউফ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সোহেল সাশ্্রূএবং নির্বাহী সদস্য  পদে মোঃ সুমন মোল্লা, তুহিন মোল্লা, সত্যজিত দাস ধ্রূব নির্বাচিত হয়েছেন।   নির্বাচনে ৩ শ ৮০ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন ভোটার ভোট দিয়েছেন ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯