ঢাকা, ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ২:০৭ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার বেলগাছী থেকে তাকে আটক করা হয়।


আটক হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার তাল্লু মাস্টারের ছেলে। সে সাবেক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,স্থানীয়রা হিমেল মল্লিককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বেলগাছী থেকে তাকে থানা হেফাজতে নেয়। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
                          

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯