ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় অনুদান বিতরণ, খাল খনন পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৪:৫৩ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় দীর্ঘদিন অসুস্থ রোগীকে অনুদানের চেক বিতরণ, চলমান খাল খনন কার্যক্রম, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীর্ঘদিন অসুস্থ রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

পরে উপজেলার চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নৌপথ সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এরপর পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানানো হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার ভূমি অভ্র বড়াল জ্যোতি, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার, সদস্য সচিব আমির হোসেন বাগা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯