ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবার পটুয়াখালীর মির্জাগঞ্জে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ নেতার বাড়ি গুড়িয়ে দিয়ে লুটপাট,অগ্নি সংযোগ

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী।

(৩ মাস আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৭:২৪ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর মির্জাগঞ্জে এবার বুলডোজার দিয়ে আওয়ামী লীগ সভাপতির বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। পরে বাড়ির মালামাল লুটপাট করে বাড়িটিতে অগ্নি সংযোগ করা হয়। ভোরে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আগুন নিভিয়েছে বলে জানান মির্জাগঞ্জ থানার অফিসার ইন চার্জ

স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ হামলার নেতৃত্ব দেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জেলার মির্জাগঞ্জ উপজেলার  শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এ বরগুনা - সুবিদখালী - কাঠালতলী - বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাধবখালী ইউনিয়নে কাঠালতলী বাজার সংলগ্ন  মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান লাভলু কাজীর একতলা বসত বাড়ীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,  ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মাধবখালী ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান লাভলু কাজী স্বপরিবারে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। বাড়ীতে তার বৃদ্ধ মা একা বসবাস করতেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে তার মা অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে শুক্রবার গভীর রাতে (আনুমানিক ২ টা ঘটিকা) বুলডোজার মেশিন দিয়ে একতলা ভবনটি ভেঙ্গে ফেলে ঘরে থাকা মালামাল লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে চলে  যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন আ'লীগ সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান লাভলু কাজীর মোবাইল ফোনে একাধিক বার কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

তবে তার ভাই কাজী মশিউর রহমান বাবলু শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের কাছে সাহায্য চেয়ে আকুতি জানিয়েছিলেন বলে পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই শাহীন চৌধুরী, হাওলাদার পলাশ, হাওলদার মনির খন্দকার, সুমন তালুকদার মহাসিন মেম্বর, ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে বুলডোজার দিয়ে রাতভর তান্ডব চালিয়ে ভাঙচুর করে গুরিয়ে দেয় পরে বাড়িতে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে বাড়িতে অগ্নি সংযোগ করে চলে যায় তারা।
 

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সাংবাদিকদের বলেন, আমি বিষয়টা শুনেছি। তবে কি হয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।


এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলীতে একটি বসত বাড়ীতে কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এমন সংবাদ পেয়েছি। সারা রাত ্আমার ফোন ওপেন ছিলো কেউ ফোন করেও মেসে দেয় নাই। এমনকি মাধবখালীতে পুলিশ ফাড়ি রয়েছে সেখানে কর্মরতরাও কোন মেসেজ দেয় নি। সকাল ৬টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান বলে দাবী করেন। তিনি আরো জানান, এ বিষয়ে 
এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয় মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী  কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, আমি বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করি।  আমি সেখানে থাকা আশেপাশের দোকানপাটের থাকা সাধারন মানুষকে জিজ্ঞেস করলে কি হয়েছে তা সঠিক বলতে পারছে না বলে জানান।  ফায়ার সার্ভিস এবং পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম