ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডাকঘর শাখা কর্মচারীগনের বেতন/ভাতা বৃদ্ধি সহ ২ দফা দাবিতে স্বারকলিপি ও মানব বন্ধন

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৫ অপরাহ্ন

banglahour

"যেখানে একজন কৃষি মজুরের দৈনিক মজুরি ৬শ  থেকে ৮শ টাকা সেখানে শাখা পোস্ট অফিসের একজন গার্ড পোস্টমাস্টার রানারের দৈনিক বেতন ১৩৩ থেকে ১৪৮ টাকা। এই সামান্য টাকায় আমরা সপরিবারে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছি। এমনকি আমাদের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারছি না। তাই আমরা বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে পথে নেমেছি। গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই আমাদের ন্যায্য দাবির প্রশ্নে সহানুভূতি রাখবেন। " 
এই বক্তব্য নিয়ে ঠাকুরগাঁওয়ে সমাবেশ, মানব বন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন , বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। 
বেতন ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে তারা জেলা প্রশাসক চত্বরে এক  মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এরপর  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সাংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক রফিকুল হক এই স্মারকলিপি গ্রহণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর আশ্বাস দেন। 
এর আগে সংগঠনের একটি মিছিল জেলার প্রধান ডাকঘরের সামনে সমাবেশ করে জেলা পোস্ট মাস্টারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ অনেকে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম