আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্যে দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, ঢাকা জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হালিম বাবু (হৃদয় দয়াল)।
রবিবার (১৯ জুলাই) দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকার রুফটপ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় আবেগঘন পরিবেশে আবদুল হালিম বাবু তার বিরুদ্ধে চালানো অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, যার কোন ভীত্তি নাই । কিছু কুচক্রী মহল আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য এসব করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল করে এসেছি, এখন আমি জাতীয়তাবাদি সেচ্ছাসেবক দল করি।
আমি আওয়ামী লীগের আমলে মাঠে ছিলাম বিভিন্ন আন্দোলন সংগ্রানে আমি অগ্রনি ভূমিকা পালন করেছি। এবং ৫ই আগষ্টের পটপরিবর্তনে আমি সক্রিয় ভূমিকায় আমি রাজ পথে ছিলাম। আমি মাদকের বিরুদ্ধে এলাকায় কঠোর অবস্থান নেওয়ার ফলে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে। এবং আমাকেই মাদক ব্যবসায়ি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর আগের বছর আমাকে চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছিলো। আমাকে বাসা থেকে গ্রেফতার করে নবীনগর থেকে গ্রেফতার দেখানো হয়। এনিয়ে আমি ডিবির ওসির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলাম। তাতে তদন্ত করে দেখার পর ডিবির ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিলো।
এবং কি এই চাঁদাবাজির অভিযোগে আমার দল থেকে আমাকে বহিষ্কার করা হয়। পরে তদন্ত করে দেখে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। এর পর আমর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর আশুলিয়া থানা থেকে আমাকে মামলায় খালাস দেওয়া হয়।
আমার দল এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তদন্ত করে দেখেন আমি কি সত্যি মাদক ব্যবসার সাথে জড়িত কিনা। আর আমার বিরুদ্ধে উঠা অভিযোগ যদি সত্য প্রমানিত হয় তাহলে আমি যেকোন শাস্তি মাথা পেতে নেব।
সেই সাথে আমার বিরুদ্ধে যারা এমন মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব এবং তাদের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
