ঢাকা, ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, উদয়ন মোড় থেকে রেলস্টেশন গেট পর্যন্ত সড়ক পাকাকরণের উদ্যোগ জেলা পরিষদের

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১৯ ঘন্টা আগে) ২০ জুলাই ২০২৬, সোমবার, ৪:৩৬ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক উদয়ন মোড়ের আলাউদ্দীন হোটেল থেকে রেলস্টেশন গেট পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। প্রতিদিন হাজারো পথচারী, যানবাহন ও ব্যবসায়ীরা এই সড়ক ব্যবহার করলেও ভাঙাচোরা রাস্তার কারণে চলাচলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো।


জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ইউনিব্লক বসিয়ে সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির ভিত্তিপ্রস্তরে উল্লেখ রয়েছে, এ উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করেছেন জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক মো. হারুনুর রশীদ।


জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রায় ১৪ লাখ ৮৪ হাজার ৯২০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে এলাকাবাসী ও প্রতিদিন এই পথে চলাচলকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯