ঢাকা, ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর এখন সময়ের দাবি: কেডিএ চেয়ারম্যান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour


বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন যানজট নিরসনের সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা বিশ্বাস করি, যেকোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি। বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসন ও শান্তি-শৃঙ্খলার সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে কেডিএ বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশ রুমসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে এক ছাদের তলায়।আজ রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সমস্যা-সমাধানের লক্ষ্যে কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটি আগামী ১৫দিনের মধ্যে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ করবেন।মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, বাস টার্মিনালের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালের ভেতরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে।

পুরো টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা রয়েছে কেডিএ’র। ভবিষ্যতে ই-টিকিটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচী প্রদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীতে ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনা হাতে নিচ্ছেন। 

সোনাডাঙ্গা বাসটার্মিনালে যাত্রীদের সহজ ও নিরাপদ ভ্রমনে কেডিএ’র পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সকলকেই ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ সদস্য ( এস্টেট) মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চ. দা.) মোরতোজা আল মামুন। এছাড়া বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মো. রবিউল করিম, মো. আনোয়ার ইসলাম, এসএম মুর্শিদুর রহমান লিটন, জাকিরুল ইসলাম, মো. গোলাম আক্কাছ স্বাধীন, মো. সাইফুল মল্লিক, মো. আব্বাস, মো. শওকত মোল্লা, মো. ইয়াছিন মোল্লা, মো. শাহাবুদ্দিন বাবু, মো. বাবুল হোসেন, মো. আবুল কালাম আজাদ বাবু, মো. মোজাম্মেল হোসেন, রিয়াজুল কবির ও কাজী সহিদুল প্রমুখ।।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯