ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ একাডেমিক কার্যক্রম

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


অভিযোগ রয়েছে, হলের নারী ওয়াশরুমে একটি মোবাইল ফোন গোপনে রাখা হয়েছিল। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা তদন্ত করে অভিযুক্ত কর্মচারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও খুঁজে পান। শিক্ষার্থীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিতেন।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, যৌন হয়রানিমূলক অপরাধের ঘটনায় প্রশাসনের উদাসীনতা বন্ধ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিজয় ’২৪ হলের প্রভোস্ট ড. সেলিনা আহম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেয়েদের হলে কর্মরত কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”


এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিশ্ববিদ্যালয়জুড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম