ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালে শ্রেষ্ঠ ওসির পদক পেলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৬ অপরাহ্ন

banglahour


বরিশাল জেলার পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হিজলা থানার ওসি মোঃ সোলায়মান। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছে হিজলা থানা ।

সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে হিজলা থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মো. সোলায়মান ।একই সাথে  সাজা ওয়ারেন্ট নিষ্পত্তিতে শ্রেষ্ঠ হয়েছেন এএসআই মোঃ বাদল মিয়া ও এএসআই মোঃ আব্দুর রাজ্জাক ।

পুরস্কার গ্রহণের পর ওসি মো.সোলায়মান
বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি হিজলা থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল ।”

তিনি বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং হিজলাবাসীর সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে । এ সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে ।তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত হিজলা গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯