স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি (Entrepreneurship Development Program)-এর মনিটরিং এমসিকিউ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ দেলোয়ার হোসেন।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই গৌরবজনক সাফল্য অর্জন করেন। কর্মসূচিটি বাস্তবায়নে ছিল পূবালী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সন্তান মোঃ দেলুওয়ার হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, এই অর্জন তাঁর জন্য অত্যন্ত গর্বের এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
