খালিশপুর বিএনপির সাঃ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্র, নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ
খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা প্রপাগন্ডা ও অপপ্রচার করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার তীব্র নিন্দা জানিয়েছে থানা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
সম্প্রতি খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের লীজকৃত জমি দখল করে আত্মসাৎ করার চেষ্টা চালিয়েছে সেখানে মাদকের হাট বসিয়েছে ওই একটি ভূমিদুস্য চক্র।
এ ঘটনায় হাবিবুর রহমান বিশ্বাস খালিশপুর থানায় লিখিতি অভিযোগ করেন। এ বিষয়ে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জেরধরে হাবিবুর রহমান বিশ্বাসের লীজকৃত জমি দখলদার ওই ভুমিদুস্য চক্র ছলনা করে মিথ্য ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে হাবিবুর রহমান বিশ্বাসের রাজনৈতীক ক্যারিয়ারের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। এ সবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালিশপুর থানা বিএনপির নেতারা বলেন, দুঃসময়ের রাজনীতিক হাবিব বিশ্বাসের বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্যমূলক
শেখ পরিবারের টেন্ডার সিন্ডিকেটের দৌরত্ব থামছেনারাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন ও ব্যবসায়িকভাবে ক্ষতি করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহলের ইন্ধনে খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। প্রকৃতপক্ষে হাবিবুর রহমান বিশ্বাস প্রায় তিন যুগ ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী পুলিশ বাহিনীর দ্বারা দমন পীড়নের শিকার হয়েছেন দুঃ সময়ের সাহসী এ রাজনৈতিক নেতা। তৎকালীন সময়ে তিনি ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর তান্ডবে বাড়িতে থাকতে না পারলেও খালিশপুর অঞ্চলে বিএনপির রাজনীতিকে সক্রিয় রেখেছিলেন। তিনি গতকাল গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছেন।পানি উন্নয়ন বোর্ড ও গণপূর্ত বিভাগের প্রতিষ্ঠিত ঠিকাদার হয়েও আওয়ামী দুশাসনের সময়ে কোনো ব্যবসায়িক কাজ করতে পারেননি তিনি। উল্টো নাজেহাল ও হয়রানির শিকার হতে হয়েছে তাকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
